আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আহলে বাইত (আ.) এর প্রতি বিশেষ করে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর প্রতি চীনের মুসলিম জনগণের ভালবাসার বিষয়টি এবং যেহেতু এ মহিয়সী রমনী’র নামে চীনের একটি দিবসের নামকরণ করা হয়েছে তাই এ বিষয় দু’টি দৃষ্টিতে রেখে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার চীনের প্রতিনিধি প্রথমবারের মত এ দেশে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর উপর একটি পত্রিকা প্রকাশ করেছেন। উক্ত বিশেষ সংখ্যাটি ৪ রঙয়ে, ৭০ পৃষ্ঠায় এবং আকর্ষণীয় গ্রাফিকে প্রকাশিত হয়েছে।
উক্ত বিশেষ সংখ্যায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর আধ্যাত্মিক, নৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনের বিশ্লেষণ করা হয়েছে। এ ছাড়া তাঁর হতে বর্ণতি হাদীসসমূহ হতে নির্বাচিত কিছু হাদীসের অনুবাদও এতে উল্লেখ করা হয়েছে।
ইসলামের আদর্শ নারীর জীবনীর সাথে মুসলমানদেরকে বিশেষ করে নারী ও যুবসমাজকে পরিচিত করানো এবং তাকে মুসলিম নারীদের একমাত্র আদর্শ হিসেবে পরিচয় করানো ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এ বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে।#686930