মোযোন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত অনুষ্ঠান ইমাম হুসাইন (আ.) এর মাজার সংশ্লিষ্ট কোরআনিক ইনস্টিটিউটের উদ্যোগে ইরাকের কিছু ধর্মীয় ও কোরআনিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কারবালা শহরেরে যে সকল প্রতিযোগী ইরাকের জাতীয় কোরআন প্রতিযোগিতা, ইরাকের শিয়া ওয়াকফ বোর্ড এবং শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।
কারবালা শহরের দারুল কোরআন ইনস্টিটিউটের তদারকীতে আয়োজিত তাফসীর প্রতিযোগিতায় বিজয়ীদেরকে উক্ত অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে।
কারবালা শহরের হাফেজ মুহাম্মাদ বাকের আল মানসুরী উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে কারবালা শহরের দারুল কোরআন ইনস্টিটিউটের কার্যক্রমের বিবরণী তুলে ধরে বলেন: এ ইনস্টিটিউট সর্বদা পবিত্র কোরআন ও আহলে বাইত (আ.) এর জ্ঞানকে প্রসারের লক্ষ্যে ইরাকের কোরআনিক প্রতিভাদের সহযোগিতা করে থাকে।#688959