IQNA

তাতারেস্তানে হেফজে কোরআন প্রশিক্ষণ শীর্ষক সভার আয়োজন

7:33 - November 06, 2010
সংবাদ: 2025916
আন্তর্জাতিক বিভাগ: হেফজে কোরআন প্রশিক্ষণ শীর্ষক সভা ইসলামি জ্ঞান, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থার (আইসেসকো) উদ্যোগে আগামী ৭ই অক্টোবর হতে ১১ই অক্টোবর নাগাদ গণপ্রজাতন্ত্র তাতারেস্তানের রাজধানী কাযানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আইসেসকো’র ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রশিক্ষণ বিষয়ক এ সভা বিশ্ব ইসলামি সংস্থার সাথে সম্পৃক্ত বিশ্ব হেফজে কোরআন সংস্থার সহযোগিতায় তাতারেস্তানে অবস্থিত রাশিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সভায় সৌদি আরব, মিসর, ইউক্রেন, কিরঘিজিস্তান, তাতারেস্তান ও রাশিয়া হতে ২৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করছে।
উক্ত সভায় হেফজে কোরআন বিষয়ক পর্যালোচনা, মুসলিম উম্মাহ সম্পর্কে হাফেজদের মনোভাব শক্তিশালী করণ, কোরআন প্রশিক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতা হতে উপকৃত হওয়া, সঠিক পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে।
এ সভা তিনজন বিশেষজ্ঞের তদারকীতে অনুষ্ঠিত হবে এবং আইসেসকো’র প্রশিক্ষণ বিষয়ক বিভাগের কর্মকর্তা ইউসুফ আবু দিক্কাহ এতে উপস্থিত থাকবেন।#688951
captcha