মার্কিন দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতের মুখপাত্র নেইল আল জুবাইর এ সম্পর্কে জানিয়েছেন: বিগত বছরের ন্যায় এ বছরও যুক্তরাষ্ট্র হতে হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা গমনকারীদের সংখ্যা একই পরিমাণের হবে বলে আশা করা যাচ্ছে।
অথচ গত বছর সোয়ান ফ্লু’র কারণে অনেকে তাদের হজ্জ সফরকে বাতীল করে দেয়।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে যে, চলতি বছর প্রায় ২৫ লাখ হাজী হজ্জব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে উপস্থিত হবেন।#693897