IQNA

মসজিদে কুফাতে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত

7:53 - November 13, 2010
সংবাদ: 2030471
সাংস্কৃতিক বিভাগ: ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান মসজিদে কুফাতে অনুষ্ঠিত হয়েছে।
নুন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মসজিদে কুফা পরিচালনা কমিটি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, প্রতি বছরের ন্যায় ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী এ ঐতিহাসিক মসজিদে পালিত হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ হযরত মুসলিম বিন আকিল (আ.) ও হানী বিন উরওয়া (রা.) এর শাহাদত বার্ষিকীও পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে: এ কারণে মসজিদে কুফা ও মুসলিম ইবনে আকীল নামক প্রাঙ্গনটি কালো কাপড়ে মোড়া হয়েছে এবং হযরত মুসলিম বিন আকিল (আ.) ও হানী বিন উরওয়া’র মাজারের উপর স্থাপিত গম্বুজের উপর কালো পতাকা স্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য যে, মুসলিম বিন আকীল ৬০ হিজরী’র ৯ই জিলহজ্জ মাত্র ২৮ বছর বয়সে কুফায় বাকর বিন হামরান আহমারী কর্তৃক শাহাদত বরণ করেন এবং হানী বিন উরওয়া ৮৯ বছর বয়সে ইবনে যিয়াদের দাস রাশিদ কর্তৃক শাহাদত বরণ করেন।#693899
captcha