IQNA

সৌদি আরবে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

7:53 - November 13, 2010
সংবাদ: 2030473
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের শিয়া শহরসমূহে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী আযাদারী ও মাতমদারীর মধ্য দিয়ে পালিত হবে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের দাম্মাম শহরের সাইয়্যেদুশ শোহাদা যুব সংঘের পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: হযরত ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আগামীকাল রবিবার ১৪ই নভেম্বর ‘হুসাইন আন নামর আল মুসাভী’ ধর্মীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে: উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সৌদি আরবে বিশিষ্ট শিয়া আলেম ‘ জনাব আব্বাস আল মাহরুস’। তিনি হযরত ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এর জীবনী ও ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
এছাড়া আজ রাতে কাতিফ শহরের উম্মে মুঈন ইমামবাড়ীতে উক্ত পবিত্র দিবস উপলক্ষে এক শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এতে সৌদি আরবের বিশিষ্ট বক্তা ও মোবাল্লিগ জনাব সাঈদ আল মায়াতিক বক্তব্য রাখবেন এবং শোকগাথা পাঠ ও মাতমদারীর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হবে।#693798
captcha