IQNA

ফ্রান্সের বিভিন্ন শহরে পবিত্র ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হবে

7:53 - November 13, 2010
সংবাদ: 2030474
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ইসলামি সংগঠনসমূহ এক বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে আগামী ১৬ই নভেম্বর পবিত্র ঈদুল আযহার জামাতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
Saphir news এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মারসেই শহরের পেশ ইমাম পরিষদ উক্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, পবিত্র ঈদুল আযহার নামায আগামী মঙ্গলবার শানুতু পার্কে অনুষ্ঠিত হবে।
প্যারিসের ‘রাহমাহ’ সংস্থা জানিয়েছে: ঈদের জামাত হাউটপুল স্ট্রীটে অবস্থিত এ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ভিলোরব্যান শহরের জামে মসজিদ ঘোষণা করেছে যে, পবিত্র ঈদুল আযহার জামাতের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বিশেষ সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, ফ্রান্স মুসলিম পরিষদ, এদেশের স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আগামী মঙ্গলবার ১৬ই নভেম্বর পবিত্র ঈদুল আযহা বলে ঘোষণা দিয়েছে।#693885
captcha