IQNA

সিডনীতে ইসলামি স্কুলের নির্মাণের বিরুদ্ধে মামলা প্রত্যাখ্যাত

7:52 - November 13, 2010
সংবাদ: 2030476
আন্তর্জাতিক বিভাগ: সিডনী’র দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত হাকস্টোন পার্কে ইসলামি স্কুল নির্মাণ সংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলা প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্ট।
ABC এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত স্কুল নির্মাণের অনুমোদন লাভের পর এ শহরের কিছু কিছু বাসিন্দা এর বিরোধিতা করে আদালতে মামলা দায়ের করে।
তারা দাবী এই মর্মে দাবী করেছিল যে, নামাযখান ও ধর্মীয় শিক্ষামূলক সংগঠন নির্মাণের ক্ষেত্রে সরকারী বাজেট ব্যায় করা অস্ট্রেলিয়ার সংবিধান পরিপন্থী।
তারা আরো দাবী করে: নগর পরিষদ স্কুল নির্মাণের অনুমোদন দেয়ার অধিকার রাখে না।
জর্জ নিজেল রেইন উক্ত মামলা প্রত্যাখ্যান করে বলেন: আমার মতে মামলা কারীদের কোন দাবীই যুক্তিসম্মত নয়।# 693930
captcha