Interfax বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রায় ৫৫ হাজার মুসলমান গত বুধবার স্থানীয় সময় সকাল ৯:৩০ মিনিটে মস্কোর সেন্ট্রাল মসজিদের সম্মুখে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল আযহার নামায আদায় করেছে।
মস্কো শহরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন: মস্কোর সেন্ট্রাল মসজিদের সম্মুখে মুসলমানদের পবিত্র ঈদুল আযহার অনুষ্ঠান কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হয়েছে।
তিনি বলেন: উক্ত অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮০০ পুলিশ মোতায়েন করা হয়। যারা মসজিদের আশেপাশের সড়কে অবস্থান নিয়ে সকল প্রকার বিশৃংখলা সৃষ্টির পথরোধ করে।
ব্লাগোভ আরো জানান: মুসলমানদের উক্ত অনুষ্ঠান কোনরূপ সহিংসতা ও বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।#697129