IQNA

সৌদি আরবের সিহাত অঞ্চলে ঈদে গাদীর পালিত হবে।

6:34 - November 23, 2010
সংবাদ: 2036212
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে ‘আলী (আ.) আন নাবাউল আযিম’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা প্রথমবারের মত সৌদি আরবের শিয়া অধ্যুষিত অঞ্চল সিহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আগামী ২৪ ও ২৫শে নভেম্বর আয়োজিত এ সভায় সৌদি আরবের আশ শারকিয়া অঞ্চলের বেশ কিছু কবি ও সাহিত্যিক উপস্থিত থাকবেন।
গাদীর উপলক্ষে আয়োজিত সাহিত্য-সাংস্কৃতিক এ সভা সিহাত শহরের আর-রেজা (আ.) সংস্থার উদ্যোগে আয়োজিত হচ্ছে ও উল্লিখিত দিনে স্থানীয় সময় রাত ৮টা হতে ১০টা অবধি অনুষ্ঠিত হবে।
অপরদিকে ১৮ই জিলহজ্জ (গাদীর দিবস) উপলক্ষে আল-আহসায় অবস্থিত আল-যাহরা (সা. আ.) ইমামবাড়ীতে আগামী বৃহস্পতিবার ২৫শে নভেম্বর ‘ঈদুল্লাহিল আকবার’ শীর্ষক এক আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ মাহফিলে সৌদি আরবের বিশিষ্ট কবি ‘নাজী দাউদ আল খাযার’ ও ‘আকীল আব্দুল কারিম’ গাদীরের ঘটনার উপর কবিতা পরিবেশন করবেন।#698630
captcha