IQNA

নাইজেরিয়ায় আহলে বাইত (আ.) টিভি চ্যানেলের কার্যক্রম শুরু

19:24 - November 25, 2010
সংবাদ: 2037397
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাইজেরিয়ায় আহলে বাইত (আ.) শীর্ষক ইসলামি টিভি চ্যানেল চালু করা হয়েছে।
অনলাইন দৈনিক ইন্ডেপেন্ডেন্টের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ টিভি চ্যানেল এ দেশের মুসলমানদের জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় গণ্ডিতে বিনোদনমূলক অনুষ্ঠানসূচী প্রচারের উদ্দেশ্যে পবিত্র ঈদুল আযহার সমসময়ে চালু করা হয়েছে।
সদ্য চালু হওয়া এ টিভি চ্যানেল হতে ইসলামি ও শিয়া মাযহাবের সাথে সম্পৃক্ত বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে। এর কার্যক্রম ২৪ ঘন্টাই চলবে।
উল্লেখ্য যে, এ দেশের কর্তৃপক্ষ বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য আলাদা আলাদা চ্যানেল চালু করার চেষ্টা চালাচ্ছেন।#699168
captcha