haj information ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থার রিপোর্ট: হজ্বের মৌসুম শেষে পবিত্র নগরী মক্কার বিভিন্ন পবিত্র স্থানসমূহের পরিচ্ছন্নতার জন্য ৫ সহস্রাধিক কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। তারা ৩০০টি মেশিন ব্যবহারের মাধ্যমে শহর পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রাখবে।
এ প্রকল্পে মক্কা শহরের মিনা, আরাফাত, মুযদালাফাহসহ এ শহরের পাশ্ববর্তী এলাকাসমূহকে পরিপূর্ণরূপে পরিচ্ছন্ন করা হবে।
অপরদিকে মক্কা সিটি কর্পোরেশন বিশেষ বিমান হতে স্প্রে করে পরিবেশকে বিভিন্ন বিষাক্ততা হতে মুক্ত করবে।#699959