Aksam ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সাক্সোনী প্রদেশের শিক্ষাবোর্ডের উক্ত সিদ্ধান্তের ভিত্তিতে এ প্রদেশের মুসলিম ছাত্রীরা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বাধায় ইসলামি পোশাক ব্যবহার করতে পারবে।
অবশ্য সাক্সোনী রাজ্যের কর্মকর্তারা ছাত্রীদের জন্য নেকাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ছাত্রীরা তাদের মাথার চুল ঢাকার ক্ষেত্রে স্কার্ফ বা এ জাতীয় অন্য পোষাক ব্যবহার করতে পারবে।
এদিকে পর্দানশীন এক মুসলিম নারী কর্তৃক এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায়, জার্মানীর চিকিৎসক পরিষদ ওয়েস্ট্রেসবার্খের উক্ত চিকিৎসককে সতর্ক করে দিয়েছে।#702223