আরব আমিরাতের দৈনিক আল খালিজের বরাত দিয়ে জানা গেছে যে, এ কোরআনগুলো টোগো’র ইবনে তাইমিয়াহ কেন্দ্র, ব্রুন্ডীর সাংস্কৃতিক কেন্দ্র ও এতিম খানা, মোরিসের আল হুদা ওয়ান নূর কেন্দ্র এবং সেনেগালের দারুল বেরর সংস্থায় প্রদান করা হয়েছে।
এ কোরআনগুলো আরব আমিরাতের দারুল বেরর দাতব্য সংস্থার সাংস্কৃতিক কর্মকাণ্ডের আওতাভূক্ত। এগুলোকে ছাত্রদের পবিত্র কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করণ এবং আফ্রিকায় অবস্থিত হেফজ খানাসমূহ, কোরআন শিক্ষার্থী ও কোরআন প্রশিক্ষকদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে উক্ত দেশসমূহে বিতরণ করা হয়েছে।
আরব আমিরাতের কোরআন প্রশিক্ষকদের সহযোগিতাকারী পরিষদের সহসভাপতি ইউসুফ আল ইয়াতিম এ সম্পর্কে জানিয়েছেন: দারুল বেরর দাতব্য সংস্থা কোরআনের খেদমতের ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালায়।
তিনি বলেন: উল্লেখিত সংখ্যার কোরআন দুবাইয়ের ইসলাম ও দাতব্য বিষয়ক কার্যালয়ের সমন্নয়ে আফ্রিকার উক্ত কেন্দ্রসমূহের মাঝে বিতরণ করা হয়েছে।#703729