কুয়েতে প্রকাশিত দৈনিক আর রা’ইয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আব্দুল্লাহ আল বাররাক এ তথ্য প্রকাশ করে বলেছেন: এ প্রতিযোগিতা আগামী ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ এক কমিটি গঠন করা হয়েছে।
জনাব আব্দুল্লাহ আল বাররাক বলেন: গত বছর আমন্ত্রিত ৫০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া আরবি ও ইসলামি সকল দেশকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
তিনি গত বুধবার ১লা ডিসেম্বর কুয়েতের মুয়াজ্জিন ও পেশইমামগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: কোরআনিক ও ধর্মীয় বিভিন্ন উপলক্ষ্যসমূহে আয়োজিত অনুষ্ঠান কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ে হেজফ কোরআনের প্রসার শীর্ষক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
উক্ত অনুষ্ঠান শেষে আব্দুল্লাহ বাররাক ‘সাবাহে নাসিম’ আঞ্জুমানের নির্বাহি পরিষদের প্রধান আব্দুর রাহমান আল উতাইবী’র সাথে উপস্থিত থেকে মুয়াজ্জিন ও পেশ ইমামগণের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।#705596