IQNA

‘আয়াত’ শীর্ষক মেলার আয়োজন কোরআন ভিত্তিক শিল্পকর্মের সহযোগিতার অন্তর্ভুক্ত

20:18 - December 06, 2010
সংবাদ: 2043415
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরানি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রীর কোরআন বিষয়ক সহকারী ‘আয়াত’ শীর্ষক মেলা পবিত্র কোরআন ভিত্তিক শিল্পকর্মের সহযোগিতার অন্তর্ভুক্ত বলে অভিহিত করেছেন।
ইরানি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রীর কোরআন বিষয়ক সহকারী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামিদ মুহাম্মাদী বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: ইরানের পবিত্র কোরআন ভিত্তিক কার্যক্রম প্রচার ও প্রসার পরিষদ কোরআন ভিত্তিক বিভিন্ন শিল্পকর্মের পরিচয় তুলে ধরা এবং বিভিন্ন সভা আয়োজনের মাধ্যমে কোরআন ভিত্তিক বিভিন্ন শিল্পকর্মীদের শিল্পের সহযোগিতা করে থাকে।
তিনি বলেন: অবশ্য ইসলামি সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের অধিনে কোন কোরআন ভিত্তিক যাদুঘর না থাকার কারণে এ মন্ত্রণালয় কোরআন ভিত্তিক কোন শিল্পকর্ম ক্রয় করে না। কিন্তু বিভিন্ন জাতীয় ও প্রাদেশিক কোরআন ভিত্তিক মেলা আয়োজনের মাধ্যমে উক্ত শিল্পীদের কর্মের পরিচিতি তুলে ধরার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করে থাকে।#706750



captcha