সাংস্কৃতিক বিভাগ: হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) এর শাহাদত উপলক্ষে আয়োজিত শোক মজলিশ আরবী, ইংরেজী, ফারসী ও উর্দু মোট চারটি ভাষায় অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লন্ডন ইসলামি কেন্দ্র কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও ইমাম হুসাইন (আ.) এর আযাদারী তাঁর ভক্তদের উপস্থিতিতে এ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে: এ শোকানুষ্ঠান আশুরার দিন অবধি অব্যাহত থাকবে এবং বিভিন্ন আলেমগণ কর্তৃক বক্তৃতা, শোকগাথা ও নওহা পরিবেশনসহ মাতমদারীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
লন্ডন ইসলামি কেন্দ্র আরো ঘোষণা করেছে যে, এ কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল হুসাইন মোয়েজ্জী ইমাম হুসাইন (আ.) এর জীবনী ও আশুরার ঘটনাবলী সম্পর্কে বক্তব্য রাখবেন। আলী আসগার মালেকী’র শোকগাথা ও নওহা পরিবেশনের মধ্য দিয়ে এ মজলিশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে: ইমাম হুসাইন (আ.) এর শোক মজলিশ আরবী, ফার্সী, উর্দু ও ইংরেজী মোট চারটি ভাষায় অনুষ্ঠিত হবে।#710479