ফরাসী বার্তা সংস্থা AFP এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গ্রীসের প্রধানমন্ত্রী এ কথা ঘোষণা করে বলেন: এ মসজিদের নির্মাণ কাজ শেষ না হওয়া অবধি মুসলমানদের নামায আদায়ের জন্য একটি স্থান নির্ধারণ করা হবে।
তিনি বলেন: এটা লজ্জার বিষয় যে, দীর্ঘ ২৫ বছর –হয়তবা তারচেয়ে বেশী- সময় অতিক্রম করার পর আমরা এথেন্সে মুসলমানদের ইবাদতের জন্য একটি স্থান নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। আশা করা যাচ্ছে অতি শিঘ্রই এ নির্মাণ কাজ শুরু হবে এবং এ বিষয়ক প্রাথমিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মূলকথা সরকার এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য যে, সাবেক গ্রীক প্রধানমন্ত্রী এড্রাস পাপান্দারাও ২৫ বছর পূর্বে এথেন্স শহরে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন ওজুহাতে উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
বিভিন্ন সরকারের যুগে নানা ওজুহাত দেখিয়ে মসজিদ নির্মাণের উক্ত প্রকল্পের বাস্তবায়নে বিলম্বিত করা হয়। এ কারণে এ শহরে ৪ থেকে ৫ লাখ মুসলমান বসবাস করলেও এ শহরে কোন মসজিদ নেই এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর রাজধানীগুলোর মধ্যে একমাত্র রাজধানী যাতে কোন মসজিদ নেই।#710189