IQNA

পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

4:54 - December 20, 2010
সংবাদ: 2049994
আন্তর্জাতিক বিভাগ: পশ্চিম ইউরোপের সর্ববৃহ মসজিদ গত ১৭ই ডিসেম্বর শুক্রবার হল্যান্ডের রোটার্ডাম শহরে উদ্বোধন করা হয়েছে।
Europe1 ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মসজিদটিতে রয়েছে ৫০ মিটার দৈর্ঘের দু’টি মিনার এবং এর ভবনটি হচ্ছে ৩ তলা বিশিষ্ট। এর প্রথম তলাটি পুরুষ নামাযীদের জন্য এবং দ্বিতীয় তলাটি নারী নামাযীদের জন্য এবং তৃতীয় তলাটি ক্লাসরুম ও গ্রন্থাগারের জন্য নির্ধারণ করা হয়েছে।
এ মসজিদটির নির্মাণকাজ ২০০৩ সাল হতে শুরু হয়েছিল। দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও ইসলাম বিরোধী বিভিন্ন দল কর্তৃক সৃষ্ট বাধার কারণে নির্মাণকাজ শেষ করতে ৭ বছর সময় লাগে। অবশেষে গত শুক্রবার শহরের মুসল্লী ও বিভিন্ন ইসলামি সংগঠনের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, এ মসজিদটিতে ৩ হাজার মুসল্লী একত্রে নামায আদায় করতে পারবে এবং এটি পশ্চিম ইউরোপের সর্ববৃহ মসজিদ হিসেবে গন্য#713614
captcha