মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত ধৌত করণ অনুষ্ঠানে মক্কার আমির খালেদ ফায়সাল বিন আব্দুল আযিয, মসজিদুল হারাম ও মসজিদুন নবী’র পরিচালনা পরিষদের প্রধান সালেহ হাসীন এবং সৌদি আরবে অবস্থানরত বেশ কয়েকটি ইসলামি দেশের ডিপলোম্যাটগণ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে আল্লাহর গৃহের দেয়ালসমূহ (ভিতর হতে) যমযম কূপের পানি ও কাশানের বিশুদ্ধ গোলাপ পানি দ্বারা ধৌত করা হবে।
উল্লেখ্য যে, আল্লাহর ঘর প্রতি বছর দু’বার (১৫ই মহররম ও রমজান মাসের শুরুতে) ধৌত করা হয় এবং জিলহজ্ব মাসের শুরুতে প্রতি বছর এর পর্দা পরিবর্তন করা হয়।#716088