ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন পবিত্র আশুরা স্মরণে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) নারী পরিষদের সহযোগিতায় হারারে’র মুসলমান ও শিয়াদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় কয়েকজন বক্তা ছাড়াও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব আসাদী মুওয়াহেদী বক্তব্য রাখেন।
তিনি এ সময় কারবালা শহীদদের একজনের জীবনীর প্রতি আলোকপাত করে পবিত্র কোরআন ও ইসলামি মূল্যবোধ রক্ষায় আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) এর সংগ্রামের ভূমিকার কথা উল্লেখ করে বলেন: হযরত ইমাম হুসাইন (আ.) এর সংগ্রামের কারণে ইসলাম আজ টিকে আছে।#716805