IQNA

লন্ডনে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠান আয়োজিত হবে

23:18 - December 25, 2010
সংবাদ: 2053073
সাংস্কৃতিক বিভাগ: ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চেহেলুম (চল্লিশা) উপলক্ষে ইংরেজী ভাষাভাষীদের জন্য বিশেষ শোক অনুষ্ঠান আগামী ২১ জানুয়ারী হতে ২৫ শে জানুয়ারী নাগাদ লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ ইসলামি কেন্দ্রের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত উক্ত কেন্দ্রের গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আলী আব্বাস রাজাভী।
লন্ডনে বসবাসরত ফার্সী ভাষাভাষী শিয়াদের জন্যও উক্ত ইসলামি কেন্দ্র ইমাম হুসাইন (আ.) এর চেহেলুম, হযরত রাসূলে আকরাম (স.) এর ওফাত এবং ইমাম হাসান (আ.) ও ইমাম আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর শাহাদত উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। এ কর্মসূচীতে সফর মাসের শেষ দশদিনের প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#717771
captcha