Ground Report ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মহানবী (স.) এর জীবন-যাপন পদ্ধতি ও তাঁর বৈশিষ্ট্য ও গুণাবলীর সাথে পরিচিতি লাভের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যাতে তাঁর জীবন চরিতকে অনুসরণ করে চরম সৌভাগ্য অর্জন করা সম্ভব হয়।
পাকিস্তানের চিত্রাল শহরের বড় মসজিদের খতীব মাওলানা খালেকুয যামান ও বেশ কয়েকজন ওলামা উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। তারা এ সময় মহানবী (স.) এর জীবনী ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক শ্রোতাদের উদ্দেশ্যে বর্ণনা করেন।
বক্তাগণ মহানবী (স.) একজন পরিপূর্ণ মানব এবং তার জীবন-যাপন পদ্ধতি মানব জাতির জন্য অনুপম আদর্শ স্বরূপ এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে তাঁর (স.) নীতি ও নৈতিকতা অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন।#718505