Greater kashmir ওয়েব সাইটের বরাত দিয়ে জানা গেছে যে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
এতে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা শওকাত হুসাইন কোঙ্গ ‘আশুরার গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় তিনি আশুরা বিপ্লবের বিভিন্ন দিকের প্রতি ইশারা করে মুসলমানদের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।
অতঃপর মাওলানা সাইয়্যেদ মোস্তফা, মাওলানা শেইখ গোলাম রাসুল নূরী, মাওলানা মকবুল হুসাইন, মাওলানা হাকিম সাজ্জাদ, মাওলানা শেইখ গোলাম হুসাইন নাজাফী ও কেফায়াত হুসাইন রাজাভী ইমাম হুসাইন (আ.) ও আশুরা বিপ্লব সম্পর্কে বক্তব্য রাখেন।#718465