IQNA

মাশহাদে আয়োজিত প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়সমূহে কোরআনিক বিপ্লবের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ

0:09 - December 27, 2010
সংবাদ: 2053751
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার –যার তৃতীয় অধিবেশন মাশহাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে- আয়োজন, ইসলামি বিশ্ববিদ্যালয়সমূহে কোরআনিক বিপ্লবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্দোনেশীয় কোরআন প্রতিযোগিতার বিচারক এবং এদেশের হাফেজ ও ক্বারী পরিষদের সদস্য ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: মুসলিম ছাত্রদের জন্য কোরআন প্রতিযোগিতার আয়োজন, মুসলমি কিশোর ও যুবকদেরকে কোরআনে করিম হেফজ ও শিক্ষা গ্রহণে উত্সাহ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়সমূহে কোরআনিক বিপ্লব সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
তিনি বলেন: ইরানি কর্মকর্তারা প্রথম হতেই বিভিন্ন মেলা, কোরআন প্রতিযোগিতার আয়োজন এবং হাফেজ ও ক্বারীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। আর তাদের এ কর্ম প্রশংসার দাবীদ্বার। ইতিহাসে তাদের এ কোরআনিক কার্যক্রমকে লিপিবদ্ধ করবে।
ফাখরুদ্দীন সারুমপায়েত এ সকল প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণের ক্ষেত্র প্রস্তুতের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন: পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী এবং মুসলমানদের জীবন-যাপন পদ্ধতির বিবরণ এতে উল্লেখ করা হয়েছে, যে বিষয়ে আমরা গর্বিত। কখনও কখনও আমরা দেখি যে, মুসলিম শিশুরা এমনকি দৃষ্টিহীন ব্যক্তিরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত মুখস্থ করে থাকে আর এ বিষয়টি পবিত্র কোরআন অন্যতম মোজেযা স্বরূপ। আমাদের উচিত পশ্চিমা বিশ্বকে পবিত্র কোরআনের মোজেযা সম্পর্কে অধিক অবগত ও পরিচিত করা।#718480
captcha