IQNA

দক্ষিন আফ্রিকায় শিশু-কিশোরদের কোরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

20:10 - December 28, 2010
সংবাদ: 2055117
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: শিশু-কিশোরদের বিশেষ কোরআন ও ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স আগামী ২০১১ সালের শুরুতে দক্ষিন আফ্রিকার কেপটাউনে অবস্থিত ইসলামি শরিয়াহ স্টাডিজ ইনস্টিটিউটে শুরু হতে যাচ্ছে।
সাউথ আফ্রিকা কোরআন ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সগুলো সোমবার হতে শুক্রবার পর্যন্ত দুই শিফট (সকাল ও বিকাল) এবং এক শিফটে (বিকাল/সকাল) অনুষ্ঠিত হবে। যাতে শিশু এবং কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে কোরআন ও ইসলাম ধর্ম শিক্ষা লাভ করবে।
এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হবে। ছাত্ররা তাজবীদ ও কোরআন পাঠের পদ্ধতি শেখার পর দক্ষিন আফ্রিকার কোরআনিক ইউনিয়নের প্রধান মুনতাহা কেনী’র শিক্ষকতায় হেফজে কোরআনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরিচিতি লাভ করবে।
কোরআন প্রশিক্ষণ ছাড়াও ইসলামি বিভিন্ন শিক্ষা ও পবিত্র কোরআন অর্থ বুঝতে আরবি ভাষা এ কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে।
৩ বছরের বেশী বয়সের শিশুরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের পর কোরআন তেলাওয়াত ও বিভিন্ন আয়াত মুখস্থ করতে পারবে।
এ প্রশিক্ষণ কোর্স শিশু-কিশোরদেরকে ইসলামি স্বকীয়তা প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এবং এক বছর নাগাদ অব্যাহত থাকবে।#720036
captcha