IQNA

কোরআন প্রশিক্ষকদের সহযোগিতায় মক্কায় বিশেষ ফান্ড গঠন

20:11 - December 28, 2010
সংবাদ: 2055121
সাংস্কৃতিক বিভাগ: সৌদি আরবীয় কোরআন প্রশিক্ষকদের সহযোগিতায় পবিত্র মক্কা নগরীতে এ শহরের আমির খালেদ ফায়সাল একটি বিশেষ ফান্ড গঠন করেছেন।
সৌদি আরবে প্রকাশিত Saudi Gazette এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র মক্কা নগরীর হেফজে কোরআন বিষয়ক দাতব্য সংস্থার প্রধান আব্দুল্লাহ উমার নাসেফ এ তথ্য প্রকাশ করে বলেছেন: মক্কার আমীর হেফজে কোরআন বিষয়ক দাতব্য সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সাথে সাক্ষাত ও আলোচনা পর এ ফান্ড গঠন ও চালু করেছেন।
তিনি বলেন: সৌদি আরবের স্থানীয় কোরআন প্রশিক্ষকদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য সৌদি সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জনাব নাসেফ আরো বলেন: দীর্ঘ ৩০ বছর ধরে কোরআন প্রশিক্ষকদের দৃষ্টি কোরআন বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি আকর্ষণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কোরআন প্রশিক্ষকদের আয়ের পরিমাণ স্বল্প হওয়ায় কাংখিত ফলাফল অর্জন করা সম্ভব হয় নি।
তিনি বিদেশি কোরআন প্রশিক্ষকদের সম্পর্কে বলেন: বিদেশি প্রশিক্ষকগণ এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাদের যোগ্যতা সত্যায়িত হওয়ার পর তাদেরকে তাদের পদে বহাল রাখা হবে।#719969
captcha