সেদায়ে আফগানের বরাত দিয়ে আফগানিস্তান হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জনাব হামিদ কারযাই এ বিবৃতিতে কান্দাহার শহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আরো জানিয়েছেন: সন্ত্রাসীরা কাপুরুষোচিতভাবে কান্দাহার শহরের একটি ব্যাংকের নিকটে সমবেত মানুষের হামলা চালিয়েছে, যারা তাদের দৈনন্দিন লেনদেনের জন্য সমবেত হয়েছিল। এ হামলা পূনরায় সন্ত্রাসীরা তাদের অসৎ উদ্দেশ্যের প্রকাশ ঘটিয়েছে। আর এ হামলার মাধ্যমে তারা এ বিষয়টি প্রমাণ করেছে যে, তারা চায় না আফগানিস্তানের জনগণ শান্তিতে বসবাস করুক।
এ বর্বরোচিত ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করে, মহান আল্লাহর দরবারে তাদের জন্য ধৈর্য্য কামনা করেন।
প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে গতকাল কান্দাহারে গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ ব্যক্তি নিহত এবং ১২ জন আহত হয়েছে।#720173