IQNA

মদিনায় হাদীসে নববী (স.) মুখস্থ করণ শীর্ষক প্রতিযোগিতা সমাপ্ত

22:02 - December 31, 2010
সংবাদ: 2056243
সাংস্কৃতিক বিভাগ: মদিনার বিভিন্ন স্কুলের ছাত্রদের জন্য আয়োজিত হাদীসে নববী (স.) মুখস্থ করণ শীর্ষক বিশেষ প্রতিযোগিতা –যা আমির নায়েফ বিন আব্দুল আযিয নামে অনুষ্ঠিত হয়- গতকাল বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) সমাপ্ত হয়েছে।
নাসিজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নায়েফ বিন আব্দুল আযিয নামে আয়োজিত এ প্রতিযোগিতা সুন্নাতে নববী ও ইসলামি গবেষণা বিষয়ক প্রতিযোগিতার আয়োজনের প্রস্তুতি স্বরূপ। এতে মদিনা শিক্ষাবোর্ডের প্রধান সচিব উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিদ্বন্দিতা, যুবকদের নৈতিকতা বৃদ্ধি এবং তাদেরকে মহানবী (স.) এর সীরাতকে আদর্শ হিসেবে গ্রহণ করার প্রতি উত্সাহিত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতা শেষে বিজয়ী ৬ জন ছাত্রকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।#721523
captcha