ISESCO এর নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আর্জেন্টিনার রাজধানী বুইনস আইরেস-এ প্রকাশিত ‘আরব বিশ্ব’ পত্রিকার সর্বশেষ সংখ্যায় অন্যান্য ইসলামি সংস্থার মাঝে আইসেসকো’র বিভিন্ন কার্যকমের ভূমিকা ও এ সংস্থার পরিচালক আব্দুল আযিয উসমান আত তুওয়াইরিজী’র ভূমিকার উপর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
এছাড়া জনাব আত তুওয়াইরিজী’র সাথে ফরাসী ভাষাভাষীদের আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে মরক্কোর রাজধানীতে সাক্ষাতের একটি ছবি উক্ত পত্রিকার মলাটের শেষের পৃষ্ঠার ছবি হিসেবে প্রকাশ করা হয়েছে।#721460