IQNA

ভার্জিনিয়ায় স্কুল ছাত্রদের চতুর্থ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:28 - January 01, 2011
সংবাদ: 2056933
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ভার্জিনিয়া প্রদেশের ওয়াশিংটন ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের স্কুল ছাত্রদের বিশেষ কোরআন প্রতিযোগিতা আগামী ৪ঠা মার্চ ২০১১ -তে অনুষ্ঠিত হবে।
Muslimlinkpaper ওয়েব সাইটের বরাত দিয়ে জানা গেছে যে, এ প্রতিযোগিতা ওয়াশিংটন শহরের কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ‘তাহফিজুল কোরআন’ ইনস্টিটিউটসহ ওয়াশিংটনের অন্যান্য ইসলামি ইনস্টিটিউট ও শিক্ষা কেন্দ্রের ৫ বছরের উর্ধ্বের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
কোরআনের অর্থ সম্পর্কে পরিচিতি লাভ, মুসলিম শিশু-কিশোদের মাঝে হেফজ ও কোরআন তেলাওয়াতের সংস্কৃতির প্রসার এবং কোরআনিক প্রতিভা চিহ্নিত করার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরকে সান্তনা পুরস্কার প্রদানসহ প্রত্যেককে সনদ পত্র প্রদান করা হবে।#721873
captcha