IQNA

ফিলিস্তিনীদের সাথে একাত্বতা ঘোষণা করতে মরক্কোবাসীদের সমাবেশ

23:27 - January 01, 2011
সংবাদ: 2056935
আন্তর্জাতিক বিভাগ: মরক্কোর জনগণ আগামী ৩রা জানুয়ারী (২০১১) ফিলিস্তিনীদের সাথে একাত্বতা ঘোষণা করতে এদেশের রাজধানী রাবাতে সমবেত হবে।
Aufaitmaroc ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মরক্কোর ফিলিস্তিন ও ইরাক সমর্থনকারী জাতীয় পরিষদ আগামী মঙ্গলবার ফিলিস্তিনী জাতীর সাথে একাত্বতা ঘোষণা ও ফিলিস্তিনে অবস্থিত মুসলমান ও খ্রিষ্টানদের পবিত্র স্থানসমূহের উপর জায়নবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে।
উক্ত সংস্থার পক্ষ হতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, এ সমাবেশ ফিলিস্তিনীদের সংগ্রামের সমর্থনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত বিবৃতিতে এদেশের সকল রাজনৈতিক ও গণসংস্থা সমূহকে এ সমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, এ সমাবেশ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় রাবাত শহরের আল বুরাইদ স্কয়ারে অনুষ্ঠিত হবে।#721820
captcha