IQNA

ফ্রান্সে ‘ফিলিস্তিন ও সন্ধি’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত হবে

23:29 - January 01, 2011
সংবাদ: 2056936
সাংস্কৃতিক বিভাগ: আরব বিশ্ব সংস্থার উদ্যোগে ‘ফিলিস্তিন ও সন্ধি’ শীর্ষক বিশেষ সভা আগামী ২রা ফেব্রুয়ারী ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Imarabe ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বিশেষ সভায় ফিলিস্তিনের বর্তমান অবস্থা ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এদেশের স্থিতিশীল থাকার ভূমিকার বিষয়টি পর্যালোচিত হবে।
ফিলিস্তিনী শরণার্থী বিষয়ক বিভাগের কর্মকর্তার বিচার বিভাগীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক যিয়াদ ক্লোট, ‘সন্ধির মূল্য’ গ্রন্থের লেখক বোর্নার্ড ফিলিপ, সেরজী পোন্টোয়েস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জীন পল শানিলোড এবং কনফ্লুয়েন্স মেডিটারানে আন্তর্জাতিক পত্রিকার মালিক প্রমূখ এ বিশেষ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া দৈনিক লোমোন্ড ডিপ্লোম্যাটিকে’র সাংবাদিক ডোমেনিখ ভাইডাল বিশেষ অতিথি হিসেবে এ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।#721713
captcha