IQNA

ক্যামেরুনে নূর ইসলামি রেডিও চ্যানেলের উদ্বোধন

22:03 - January 02, 2011
সংবাদ: 2057545
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: নূর ইসলামি রেডিও চ্যানেল গত ১লা ডিসেম্বর ক্যামেরুনের আডামাওয়া প্রদেশের চালু করা হয়েছে।
Journalducameroun ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা রিপোর্ট: এ রেডিও চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসলিম ব্যক্তিত্ববর্গ, আডামাওয়া প্রদেশের প্রশাসক এবং উল্লেখযোর্গ সংখ্যক স্থানীয় মুসলমানেরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ, মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়ে আলেম ও চিন্তাবিদদের বক্তৃতা প্রচারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি প্রচারের উদ্দেশ্যে এ চ্যানেল চালু করা হয়েছে। সর্বমোট দু’টি ভাষায় (আরবী ও ফুলানী) এ চ্যানেল হতে অনুষ্ঠানমালা প্রচারিত হবে বলে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ওলামা ও সরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ বর্তমান বিশ্বে প্রচার মাধ্যমের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে, ক্যামরুনের সমাজে ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিকতা প্রসারের লক্ষ্যে এ ইসলামি চ্যানেলের উদ্বোধনকে এটি ইতিবাচক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।
উল্লেখ্য যে, ‘দাওয়াতে ইসলামি ক্যামরুন’ শীর্ষক সংস্থা এ চ্যানেলকে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করছে।#721678
captcha