ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার দক্ষিণ-পূর্ব এশিয়া ব্রাঞ্চ অফিস হতে প্রেরিত রিপোর্ট: থাইল্যান্ড ইসলামি ব্যাংকের (ibank) উন্নতি এদেশে অব্যাহত রয়েছে। যেহেতু এদেশের অধিকাংশ মুসলমানই দেশের দক্ষিন অঞ্চলে বসবাস করে সেহেতু তাদেরকে দ্রুত ব্যাংকিং সুবিধা দিতে থ্যাইল্যান্ড ইসলামি ব্যাংক চিয়াং মাই শহরে নতুন একটি শাখার উদ্বোধন করেছে।
ইসলামি ব্যাংকের উক্ত শাখাটি থাইল্যান্ডের অর্থমন্ত্রী চাতিকাভানিজ কোর্ন উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি গত ৩১শে ডিসেম্বর চিয়াং মাই শহরে অনুষ্ঠিত হয়েছে।#721478