Casafree ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বিবৃতিতে আরো বলা হয়েছে: স্কান্দারিয়া শহরের গীর্জার নিকটবর্তী স্থানে চালানো হামলার এ উদ্দেশ্য জাতীয় ঐক্য বিনষ্ট করা ছাড়া আর কিছুই নয় এবং এ ধরণের পদক্ষেপ নিন্দনীয়।
এ বিবৃতির অপর অংশে বলা হয়েছে যে, মুসলমান ও খ্রিষ্টানদের উচিত পরিমার্জিত ও বুদ্ধিবৃত্তি ভিত্তিক আচরণের মাধ্যমে ফেতনা সৃষ্টিকারী বিভিন্ন অপপ্রচার ও উস্কানীমূলক পদক্ষেপের মোকাবেলা ও রোধ করা।
মিসরীয় মুফতি ‘জনাব আলী জুমআ’ উক্ত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মিসরের জনগণকে স্থিতিশীলতা রক্ষা ও ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি নিরাপরাধ জনগণ হত্যার ব্যাপারে দুঃখপ্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত ১লা ডিসেম্বর প্রভাতে –যখন খ্রিষ্টান ধর্মের অনুসারীরা নববর্ষের আনন্দ উত্সব পালন করতে সমবেত হয়েছিল- স্কান্দারিয়া শহরের একটি গীর্জার সম্মুখে একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন মুসলমান ও খ্রিষ্টান হতাহত হয়।#722756