OIC ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব উক্ত বিবৃতিতে মিসরের স্কান্দারিয়া শহরের কিবতীদের গীর্জার সম্মুখে দোয়া ও নববর্ষের উত্সব পালন করতে সমবেত নিরাপরাধ লোকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যাতে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপরাধ লোক হতাহত হয়েছে।
উক্ত বিবৃতির অপর অংশে জনাব এহসান উগলু উক্ত হামলা উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হওয়ায় মিসর সরকার ও এদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি এ ধরণের সন্ত্রাসী হামলার মোকাবেলার জন্য মিসরের জনগণ ও স্কান্দারিয়া শহরের সরকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। যাতে মানবতার শত্রু সন্ত্রাসীরা এ ধরণের সন্ত্রাসী হামলা চালিয়ে জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে।
জনাব এহসান উগলু সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের –যা ধর্ম, বর্ণ বা কোন মাযহাবকে চেনে না- মোকাবেলায় দৃঢ়তা প্রদর্শন ও রুখে দাড়ানোর প্রতি আহ্বান জানান।#722427