IQNA

স্কান্দারিয়া শহরের গীর্জায় সন্ত্রাসী হামলার নিন্দা জানালে আয়াতুল্লাহ কেবলান

19:57 - January 03, 2011
সংবাদ: 2058293
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লেবাননের শিয়াদের উচ্চতর ইসলামি সংসদের উপপ্রধান মিসরের স্কান্দারিয়া শহরের একটি গীর্জার সম্মুখে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
মিসরীয় দৈনিক ‘আল আহরামে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আয়াতুল্লাহ আব্দুল আমীর কেবলান বলেন: কোন গীর্জার অবমাননা করা, মসজিদ অবমাননা করার সমতুল্য। আর মুসলমানদের কোন ইবাদতের স্থানে হামলার বিষয়টি নিন্দনীয়। এর পাশাপাশি আসমানী ধর্মসমূহের অবমাননাও নিন্দনীয়। কেননা ঐ সকল ঐশী ধর্মের অনুসারীরা আমাদের নিকট সম্মানিত।
আয়াতুল্লাহ কেবলান আরো বলেন: আমরা নিরাপরাধ যে কোন মানুষের অবমাননার নিন্দা জানাই এবং স্কান্দারিয়া শহরের গীর্জার সম্মুখে হামলার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।
তিনি বলেন: খ্রিষ্টান ও ইসলাম ধর্ম সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দূরে। এ ক্ষেত্রে মুসলমান ও খ্রিষ্টানদের উচিত ঐক্যবদ্ধভাবে এক সারীতে বিভেদ সৃষ্টির বিপরীতে দৃঢ় ও অটল থেকে শত্রুদের বিভেদ সৃষ্টিকারী এ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা।
উল্লেখ্য যে, আরবী ভাষার বিভিন্ন টিভি চ্যানেলের বরাত দিয়ে জানা গেছে যে, উক্ত হামলায় ২১ জন নিহত হয়েছে।#722445
captcha