IQNA

আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে

19:57 - January 03, 2011
সংবাদ: 2058298
সাংস্কৃতিক বিভাগ: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষ আলোচনা সভা ৪০টি দেশের ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
কোম হতে প্রেরিত ইকনা প্রতিবেদকের রিপোর্ট: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষ আলোচনা সভা আগামী ৬ই জানুয়ারী হতে ১৬ই জানুয়ারী নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ ইমাম খোমেনী শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দশদিন ব্যাপী আয়োজিত এ সভায় আল মোস্তফা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বিদেশী ছাত্ররা অংশগ্রহণ করবে।
এ বিশেষ সভা আন্তর্জাতিক ইসলামি সমাজ গঠন এবং মুসলিম ছাত্রদের বিভিন্ন সংস্কৃতির মাঝে যোগাযোগ স্থাপনের –যার প্রতি ইসলামি বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী ও আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়াতুল্লাহ আরাফী গুরুত্বারোপ করেন- ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য যে, এ আলোচনা সভা সংক্রান্ত বিষয়ে আজ ৩রা জানুয়ারী সকাল ১১ ঘটিকায় আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম হাকিম এলাহি’র উপস্থিতিতে আল মোস্তফা (স.) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে।#722227
captcha