ফরাসী বার্তা সংস্থা (AFP) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্যারিস বড় মসজিদের মোতাওয়াল্লী উক্ত বিবৃতিতে গত শনিবার মিসরের ইস্কান্দারিয়া শহরের একটি গীর্জার সম্মুখে চালানো সন্ত্রাসী হামলার প্রতি ইশার করে বলেন: হামলাকারীরা এ হিংস্র হামলার মাধ্যমে ইসলাম ও খ্রিষ্টান ধর্মের মধ্যকার সুসম্পর্ক বিনষ্ট করতে চেয়েছে। এ কারণে তিনি খ্রিষ্টান ও মুসলমানদেরকে শান্ত থেকে উগ্রতাবাদীদের বিচ্ছিন্ন করে দেয়ার ষড়যন্ত্র নস্যাত করে দিতে সচেষ্ট হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন: এ ধরনের পদক্ষেপ বিফলে যাবে। আর এ সকল অমানবিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উগ্রতাবাদীরা ইসলাম ও খ্রিষ্টান ধর্মের মধ্যকার সুসম্পর্ক বিনষ্ট করতে সক্ষম হবে না। কেননা ঐশী এ দু’টি ধর্মের মাঝে কোন বিভেদ নেই।
উল্লেখ্য, গত ১লা জানুয়ারী প্রত্যূষে ইস্কান্দারিয়া শহরের একটি গীর্জার সম্মুখে চালানো হামলায় ২১ ব্যক্তি নিহত এবং অপর ৭৯ জন আহত হয়।#723221