সৌদি আরবের অফিসিয়াল বার্তা সংস্থা ওয়াসে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পুরস্কার বিতরণী উক্ত অনুষ্ঠানে মক্কার আমির ‘খালেদ আল-ফায়সাল বিন আব্দুল আযিয আমির’, জেদ্দার বিভাগীয় প্রশাসক ‘মাশআল বিন মাজেদ বিন আব্দুল আযিয’ এবং এ প্রদেশের বেশ কয়েকজন কর্মকর্তা, প্রতিযোগিতার বিচারক ও প্রতিদ্বন্দিরা উপস্থিত ছিলেন। এতে বিজয়ী প্রতিযোগিদেরকে পুরস্কৃত করা হয়।
তাজবীদ ও তাফসীরের সাথে হেফজ (পরিপূর্ণ কোরআন শরিফ) বিভাগে সৌদি আরবের আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেন আব্দুল্লাহ আল কাররাফী, নাইজেরিয়ার ইসহাক সাঈদ আদাম ওয়াকাও, আলজেরিয়ার ইয়াসিন বু জুমআ, লিবিয়ার মুহাম্মাদ আলী মুহাম্মাদ আলী এবং নাইজেরিয়ার আব্দুর রহমান মাহদী সামায়েলা যথাক্রমে প্রথম হতে পঞ্চম স্থান অধিকার করেন।
তেলাওয়াত ও তাজবীদের সাথে হেফজ (পরিপূর্ণ কোরআন শরিফ) বিভাগে বাংলাদেশের আইনুল আরেফীন রাফিকুল ইসলাম, সৌদি আরবের আম্মার বিন সালাহুদ্দীন উসমান বুকিস, মরক্কোর আহমাদ মুহাম্মাদ শাহবুন, তুরস্কের ভেসাল ইসমাঈল ইয়াযিজী এবং নাইজেরিয়ার মুহাম্মাদ বাকর যারামী ইউসুফ যথাক্রমে প্রথম হতে পঞ্চম স্থান অধিকার করেছেন।
তৃতীয় বিভাগে (তেলাওয়াত ও তাজবীদের সাথে ২০ পারা হেফজ বিভাগে) সৌদি আরবের আব্দুর রাহমান বিন নাসের বিন আব্দুর রাহমান বিন হুসাইন, কুয়েতের উমার ইউসুফ জাযা’ আশ শো’লান, লিবিয়ার ইব্রাহিম আস সানুসী আস সুসী আস-সানুসী, ইয়েমেনের আব্দুর রহমান আহমাদ মুহাম্মাদ মুহাম্মাদ এবং বাংলাদেশের ইরফানুল হক আব্দুর রশিদ যথাক্রমে প্রথম হতে পঞ্চম স্থান অধিকার করেন।
চতুর্থ বিভাগে (তেলাওয়াত ও তাজবীদসহ ১০ পারা হেফজ বিভাগে) ইয়েমেনের আদেল আলী আহমাদ আর রিমী, সৌদি আরবের বদর বিন মুহাম্মাদ আফতাব আহমাদ আলাম এবং বাংলাদেশের আহমাদুর রহমান আশরাফ মুশফেকুর রহমান যথাক্রমে প্রথম হতে তৃতীয় স্থান অধিকার করেন।
পঞ্চম বিভাগটি (তাজবিদ ও তাফসীরসহ ৫ পারা হেফজ বিভাগে) বিভিন্ন অমুসলিম দেশে তত্পর ইসলামি সংগঠনসমূহের প্রতিদ্বন্দিদের জন্য নির্দিষ্ট ছিল। অমুসলিম দেশসমূহের বিজয়ী প্রতিনিধিগণও এ অনুষ্ঠানে পুরস্কৃত হন।#723325