Marocjournal এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা মরক্কোর ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হেফজ ও তারতীল বিভাগে অনুষ্ঠিত হবে।
মরক্কোর ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এ প্রতিযোগিতা মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৪ঠা ফেব্রুয়ারী শুক্রবার এদেশের কাযাবলাঙ্কা শহরের ‘বাদশাহ হাসান’ কোরআনিক স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।#723871