IQNA

মরক্কোয় ষষ্ঠ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:59 - January 06, 2011
সংবাদ: 2060020
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ‘বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)’ শীর্ষক মরক্কোর ষষ্ঠ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আগামী ৪ঠা জানুয়ারী হতে ৭ই জানুয়ারী নাগাদ এদেশের কাযাবলাঙ্কা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Marocjournal এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা মরক্কোর ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হেফজ ও তারতীল বিভাগে অনুষ্ঠিত হবে।
মরক্কোর ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এ প্রতিযোগিতা মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৪ঠা ফেব্রুয়ারী শুক্রবার এদেশের কাযাবলাঙ্কা শহরের ‘বাদশাহ হাসান’ কোরআনিক স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।#723871
captcha