IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের কোরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগীদের অংশগ্রহণ

23:23 - January 10, 2011
সংবাদ: 2062377
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: মুহাম্মাদ শাহেদ নাদাভী হেফজ বিভাগে এবং মুহাম্মাদ নাঈমুদ্দীন কিরাত বিভাগে ইরানের মাশহাদ নগরীতে আয়োজিত ৩য় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দিল্লী শহরের জওহার লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মাদ শাহেদ নাদভী এবং হায়দ্রাবাদের উসমানিয়াহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মাদ নাঈমুদ্দীন ভারতে অবস্থানরত ইরানের সংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা গত রাত হতে ইরানের মাশহাদ নগরীতে শুরু হয়েছে এবং আগামীকাল অবধি অব্যাহত থাকবে। এ প্রতিযোগিতা ইরানের জেহাদে দানেশগাহী সংস্থার কোরআন বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে।#727278
captcha