Ubyssey এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদের উদ্যোগে এবং ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে অধিক পরিচিতি লাভ ও এ আসমানী ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ (স.)’ ছায়াছবিসহ অন্যান্য ইসলামি ছায়াছবি প্রদর্শন করা হবে। এছাড়া আল্লাহর একত্ববাদের উপর বিশেষ বক্তৃতা, ইসলাম ধর্মের মৌলিক আকিদা-বিশ্বাস, আসমানী গ্রন্থাবলি, ইসলামের দৃষ্টিতে নারী-সহ অন্যান্য বিষয় ভিত্তিক আলোচনা এ কর্মসূচীর অন্তর্ভূক্ত।
এ সপ্তাহে পবিত্র কোরআনের উপর বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। এতে কোরআনে উল্লিখিত নৈতিক বিষয়াদি, কোরআনে করিমের মোজেযা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হবে।
এ ছাড়া এ সপ্তাহে ‘মীরাসে মুহাম্মাদ (স.)’ শীর্ষক অপর একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।#730533