IQNA

ভারতে ‘দুরুসে কোরআনি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

23:35 - January 17, 2011
সংবাদ: 2066372
সাংস্কৃতিক বিভাগ: ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইসলামি গবেষণা বিভাগের উদ্যোগে জাফারুল ইসলাম রচিত ‘দুরুসে কোরআনি’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।
ভারত হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনা প্রতিবেদকের রিপোর্ট: গত বৃহস্পতিবার ১৩ই জানুয়ারী ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইসলামি গবেষণা বিভাগের উদ্যোগে জাফারুল ইসলাম রচিত ‘দুরুসে কোরআনি’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।
এ গ্রন্থটি রচনা করেছেন জাফারুল ইসলাম এবং এতে সর্বমোট দশটি অধ্যায় রয়েছে।
এতে নামাযের আহকাম বর্ণনা ছাড়াও রোজা, হজ্জ, যাকাত এবং সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য যে, এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জনাব মুহাম্মাদ ইউসুফ আমিন ও জনাব মাসউদ আহমাদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মুসলিম শিক্ষকগণও উপস্থিত ছিলেন।#730939
captcha