IQNA

কাতারে কিশোর-কিশোরীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

23:29 - January 17, 2011
সংবাদ: 2066373
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ৯-১২ বছরের কিশোর-কিশোরীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শিশুদের স্যাটালাইট চ্যানেল আল জাজিরার এবং কাতারের আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় এদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাতারে প্রকাশিত দৈনিক ‘আশ শারকে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা বিভিন্ন ইসলামি দেশের কিশোর-কিশোরীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ থেকে ১২ বছরের কিশোর-কিশোরীরা দু’টি বিভাগে (ছেলে ও মেয়ে) পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।
এ প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিদ্বন্দিকে ৩ মিনিট সময় দেয়া হবে। এ সময়ে প্রতিযোগী পবিত্র কোরআনের এক পৃষ্ঠার তেলাওয়াত করবে। আর এই তেলাওয়াতের সময় তাকে তাজবীদ, সৌত ও লাহান (ক্বারায়াত পদ্ধতি) –এর আইন মান্য করতে হবে।
অংশগ্রহণেচ্ছুগণ আগামী ৪ঠা ফব্রুয়ারী নাগাদ নামা নিবন্ধন করতে পারবে। এর জন্য ইসলাম ওয়েব নামক ওয়েব সাইট ভিসিট করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। এ প্রতিযোগিতার সঠিক তারিখ ও সময় শিশুদের স্যাটালাইট চ্যানেল আল জাজিরার মাধ্যমে ঘোষণা করা হবে।#732068
captcha