IQNA

ইতালীতে ‘ইসলাম ধর্মে নারী’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:29 - January 17, 2011
সংবাদ: 2066374
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইতালিতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘ইসলাম ধর্মে নারী’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন ইসলামি বিপ্লবের ৩২তম বিজয় বার্ষিকী উপলক্ষে রোমে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং ত্রিস্তা ও বোলোনিয়া শহরের ইসলামি সংগঠনসমূহের সহযোগিতায় আয়োজিত হবে।
এ সম্মেলন ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার নারী বিষয়ক বিভাগের প্রধান জনাবা সিদ্দীকা হেজাজী ও ফারিবা আলাসুন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এতে ফারিবা আলাসুন্দ কর্তৃক রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হবে। যা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, এ সম্মেলন আগামী ২১শে জানুয়ারী হতে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।#731861
captcha