ভারত হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনা প্রতিবেদকের রিপোর্ট: সুন্নি মাযহাবের প্রখ্যাত খতিব সাইয়্যেদ মিঞাঁ হাশেমী এ সভায় উগ্র ওয়াহাবী গোষ্ঠী কর্তৃক আহলে বাইত (আ.) এর সদস্যদের মাজার ভেঙ্গে দেয়ার ঘটনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
তিনি বলেন: ফাসাদ ও সন্ত্রাসবাদের প্রচারকরা সকলেই মহানবী (স.) এর শত্রু ও ওয়াহাবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওয়াহাবীরা সন্ত্রাসবাদের প্রসার ঘটায়। তারা কবর যেয়ারত হারাম বলে ফতওয়া দিয়ে মহানবী (স.) এর আহলে বাইত (আ.) এর কবরসমূহকে ভেঙ্গে দিয়েছে।
তিনি উগ্র ওয়াহাবী সম্প্রদায়কে সন্ত্রসবাদী বলে আখ্যায়িত করে বলেন: বর্তমানে আমাদের উচিত একে অপরের সাথে ঐক্য বদ্ধ থেকে শত্রুদের চক্রান্তকে নস্যাত করে দিতে হবে।
উল্লেখ্য যে, ১৩৪৪ হিজরীর ৮ই শাওয়াল উগ্র ওয়াহাবীরা আব্দুল আযিয বিন সাউদের নেতৃত্বে মক্কা দখল করে নেয়ার পর মদিনায় আক্রমন চালায়। এ সময় তারা শহরকে চারদিক হতে ঘিরে আক্রমন পরিচালনা করে মদিনা দখল করে নেয়। অতঃপর তারা জান্নাতুল বাকীতে অবস্থিত ইমামগণ (আ.) এর মাযার ধ্বংস করে দেয়। এ সময় তারা স্টিলের তৈরী উক্ত মাযারসমূহে লুটপাট চালায়।#732635