নূন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থার রিপোর্ট: জার্মানী’র হামবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হার্ড ইস্নাডার ইমাম হুসাইন (আ.) এর মাযাহারের মোতাওয়াল্লী শেইখ আব্দুল মাহদী কারবালাঈ’র উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলগ্ন প্রাঙ্গনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ সময় তিনি ‘হাসান’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।
ড. ইস্নাইডার তার ইসলাম গ্রহণ সম্পর্কে বলেন: ইরাকে তার এটা দ্বিতীয় সফর। আর এ সফর তার ইসলাম ধর্ম গ্রহণের অন্যতম কারণ।
তিনি বলেন: যখন ইমাম হুসাইন (আ.) এর মাযার সংলগ্ন উঠোনে প্রবেশ করলাম তখন আশ্চর্যজনক এক অনুভূতি আমি অনুভব করলাম, যা পূর্বে কখনও অনুভব করিনি।
তিনি বলেন: যখন আমি ঐ সকল যায়েরদেরকে দেখলাম যারা বহুদূরের পথ পায়ে হেটে ইমাম হুসাইন (আ.) এর যেয়ারতের জন্য আসে, তখন নিজের মধ্যে এ বিষয়টি আবিস্কার করলাম যে, আমি এ ধর্মের আকিদা-বিশ্বাসের প্রতি আকৃষ্ট এবং আমি ইসলাম গ্রহণ করতে পছন্দ করি।
উল্লেখ্য, ইমাম হুসাইন (আ.) এর মাযারের মোতাওয়াল্লি ও আয়াতুল্লাহ সিস্তানী’র কারবালা প্রতিনিধি শেইখ আব্দুল মাহদী কারবালাঈ হামবার্গ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষকের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তাকে অভিনন্দন জানান।#733515